যশোরের আবাসিক হোটেল থেকে উদ্ধার করা পাটের জিন আবিস্কারক মাকসুদুল আলমের ভাই মনিরুল আলমের মৃতদেহের ময়না তদন্ত শেষ হয়েছে।
মঙ্গলবার যশোর ২৫০ শয্যা হাসপাতালে এ ময়নাতদন্ত শেষ হয়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, কি কারণে তার মৃত্যু হয়েছে এ বিষয়ে এখনও কোন সিদ্ধান্তে আসতে পারেনি পুলিশ। তবে তিনি আত্মহত্যা করতে পারেন না বলে দাবি করেন মৃতের স্বজনরা।
এদিকে, মনিরুল আলমের মরদেহ ঢাকায় নিয়ে আসার প্রস্তুতি চলছে। সোমবার সন্ধ্যায় যশোরের হোটেল কোকো থেকে মনিরুল আলমের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: