মোবাইল ফোনে চট্টগ্রাম আদালত ভবনে বোমা হামলা চালানোর হুমকির পর আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
মঙ্গলবার সকালে চট্টগ্রাম আইনজীবী সমিতির সদস্য মানস কুমার দাশকে অপরিচিত মোবাইল নম্বর (০১৬৮৩৬২৪৯৮১) থেকে ফোন করে আঞ্চলিক ভাষায় নিজেকে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ-জেএমবি সদস্য পরিচয় দিয়ে আদালত ভবনে বোমা হামলার হুমকি দেয়।
তিনি ঘটনাটি পুলিশকে অবগত করেলে আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।
প্রতিটি পয়েন্টে তল্লাশি চালানো হচ্ছে— পুলিশ এ ব্যাপারে কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
কতোয়ালির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি মহিউদ্দিন সেলিম বলেন, অ্যাডভোকেট মানস আমাদের অবহিত করেন।
নিরাপত্তা জোরদার করা হয়েছে তবে, এ ধরনের হুমকির তেমন কোনো ভিত্তি নেই। অনেকে আতঙ্ক তৈরি করতে এমন করে অনেক সময় করে থাকে বলে জানান তিনি।
চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় এক লোক নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির পরিচয় দিয়ে আদালত ভবন উড়িয়ে দেয়ার হুমকি দিয়েছে বলেও জানান তিনি।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) মঞ্জুর মোর্শেদ বলেন, হুমকির বিষয়টি জানার পর আদালত এলাকার নিরাপত্তা জোরদারের পাশাপাশি অতিরিক্ত ছয় প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে।
এছাড়া আদালত ভবন ও আশেপাশের এলাকায় তল্লাশি চালানো হচ্ছে, আদালতের প্রবেশপথগুলোতে চলাচলও নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে জানান তিনি।
যে কোনো ধরনের নাশকাতর বিরুদ্ধে আমরা সর্বোচ্চ সতর্কতা নিয়েছি, যে ফোন থেকে হুমকি দেয়ার কথা বলা হচ্ছে, তাতে ফোন করে নম্বরটি বন্ধ পাওয়া যায় বলে জানান তিনি।