জেলার খবর

দগ্ধ হওয়ার ৬ দিন পর শিশু তামিমের মৃত্যু

সাতক্ষীরা
সাতক্ষীরা

পেট্রোলের আগুনে দগ্ধ শিশু তামিম আজাদ (৭) ৬ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে মারা গেছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর দেশ টিভিকে বলেন, গত ৮ অক্টোবর রাত ১২টার দিকে ঘুমিয়ে থাকা লাঙ্গলঝাড়া গ্রামের কলেজ শিক্ষক খলিলুর রহমানের স্ত্রী ঝর্ণা খাতুন (৩৫), তার ছেলে তানভির আসাদ (১১) ও তামিম আজাদকে জানালা দিয়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে হত্যার চেষ্টা করে দুর্বৃত্তরা।

পরদিন রাতে তাদের ৩ জনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে তামিমের অবস্থা আশঙ্কাজনক ছিল। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের কনসালট্যান্ট ডা. আশু রঞ্জন ভক্ত এ খবর নিশ্চিত করেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ