ভারতে পাচারের সময় ঝিকরগাছার কাটাখাল এলাকা থেকে মঙ্গলবার সন্ধ্যায় এক ট্রাক চামড়া আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
যশোরের ২৬ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল জাহাঙ্গির হোসেন বলেন, তারা গোপনে জানতে পারেন কাটাখাল এলাকা দিয়ে ট্রাকে করে ভারতে চামড়া পাচারের চেষ্টা করা হচ্ছে।
এরপর বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে কাটাখালি ব্রিজের কাছ থেকে ট্রাকটি আটক করা হয় বলেও জানান তিনি।
এদিকে, চামড়ার মালিক দাবি, সাতক্ষীরা, কলারেয়া, বাগআচড়া ও জামতলা থেকে ৬২০ পিস গরু এবং ৩২০০ পিস ছাগলের চামড়া নিয়ে নাটোর যাচ্ছিলেন।
ঝিকরগাছা পৌঁছালে একদল সন্ত্রাসী তাদের কাছে মোটা অংকের চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় তারা চামড়া পাচার হচ্ছে বলে বিজিবির কাছে ফোন করে। এরপর বিজিবি তাদের ট্রাক আটক করে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: