জেলার খবর

চাঁদপুরের সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ

চাঁদপুর
চাঁদপুর

পদ্মা পরিবহনের চালককে মারধরের প্রতিবাদে চাঁদপুরের সকল রুটে বাস ধর্মঘট পালন করছে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন। বুধবার সকাল ৬টা থেকে চাঁদপুরের সব রুটে বাস চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

চাঁদপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ বাদল গাজী বলেন, খোকনের উপর হামলার প্রতিবাদে চাঁদপুর থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, দিনাজপুর, বগুড়াসহ ১৭টি রুটের বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হলে আমরা বাস চলাচল শুরু করব।

অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে বাসস্ট্যান্ডে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নূরুল হক।

উল্লেখ্য, মঙ্গলবার রাতে পদ্মা পরিবহনের বাস চালক খোকন ঢাকা থেকে যাত্রীদের নিয়ে চাঁদপুর আসার পথে একদল দুর্বৃত্তরা সদর উপজেলার ঘোরামারা আশ্রায়ন প্রকল্প এলাকায় তুলে নিয়ে গিয়ে মারধর করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ