জেলার খবর

কিশোরগঞ্জে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫

কিশোরগঞ্জ
কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে ছাত্রলীগের জেলা কমিটি গঠনকে কেন্দ্র করে বুধবার রাতে শহরের স্টেশান রোড এলাকায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দুই গ্রুপের সংঘর্ষে সভাপতিসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। গুলিবিদ্ধ হয়েছেন ৭ জন।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, গত ৪ সেপ্টেম্বর শফিকুল ঢালি লিমনকে সভাপতি ও আশরাফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে নতুন জেলা কমিটি গঠনের পর থেকে এর পক্ষ-বিপক্ষের অনুসারীদের মাঝে উত্তেজনা চলে আসছিল। এ নিয়ে বেশ কয়েকবার ধাওয়া-পাল্টা ধাওয়াসহ অপ্রীতিকর ঘটনা ঘটে।

এর জের ধরে দলীয় কার্যালয়ে দুই পক্ষের কর্মীদের মাঝে প্রথমে কথা কাটাকটি ও পরে এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে উভয় পক্ষের নেতাকর্মীরা দেশিয় আগ্নেয়াস্ত্রসহ লাঠি-সোটা ও ধারালো অস্ত্র নিয়ে পরস্পরকে ধাওয়া দেয়।

এ সময় উভয় পক্ষ কমপক্ষে ১৫/২০ রাউন্ড গুলি বর্ষণ করলে স্থানীয় ব্যবসায়ীসহ পথচারীদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। এর ফলে ব্যবসা প্রতিষ্ঠান ও যান চলাচল বন্ধ হয়ে পড়ে। রাত সাড়ে ১১টা পর্যন্ত আড়াই ঘন্টা ধরে সংঘর্ষ অব্যাহত থাকে।

খবর পেয়ে বিপুল সংখ্যক পুলিশ ও র্যা ব ঘটনাস্থলে উপস্থিত হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ