সাতক্ষীরার গাজীপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফের) গুলিতে আইয়ুব আলী (৩৫) নামে এক বাংলাদেশি গরু রাখাল মারা গেছেন। বৃহস্পতিবার ভোরে সদরের বৈকারি সীমান্তের গাজীপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতের বড় ভাই কালুর উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, তার ভাইসহ (আইয়ুব আলী) কয়েকজন ভারত থেকে গরু নিয়ে ফেরার পথে বিএসএফ তাদের লক্ষ করে গুলি বর্ষণ করে। এ সময় তার ভাই ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হন।
এরপর মোবাইলে তাকে খবর দিলে সে তার ভাইকে উদ্ধার করে নিয়ে আসার সময় পথে মারা যায়। আইয়ুব আলীর মরদেহ বর্তমানে বৈকারী বিজিবি ক্যাম্পে রয়েছে।
সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর আহসান হাবীব বিষয়টি নিশ্চিত করেছেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: