জেলার খবর

খুলনায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

খুলনা
খুলনা

খুলনার তেরখাদায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ বাবুল নামে এক সন্ত্রাসী নিহত হয়েছে। এ সময় পুলিশসহ ৫ জন আহত হয়েছেন।

পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় বাবুল ও তার দুই সহযোগী নড়াইলের নরাগাতি থেকে এক পান ব্যবসায়ীর ১৫ লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় তেরখাদার কোদলা গ্রামের লোকজন তাদের ঘেরাও করে। এ সময় সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে একজন গুলিবিদ্ধ হয়।

তারা ছিনতাই করা টাকার ব্যাগ ও অস্ত্র মাছের ঘেরে ফেলে দেয়। এ সময় এলাকাবাসী তাদের আটক করে পুলিশে সোপর্দ করে। রাত সাড়ে ১১টার দিকে পুলিশ বাবুলকে নিয়ে অস্ত্র ও ছিনতাই করা টাকা উদ্ধারে গেলে বাবুলের সহযোগীরা পুলিশের ওপর গুলি চালায়।

পুলিশও পাল্টা গুলি চালালে বাবুল গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এ ঘটনায় ওসিসহ পুলিশের চার সদস্যও আহত হন।

ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ