রংপুরের মিঠাপুকুর উপজেলার ইসলামপুর নোয়াখালী পাড়া এলাকায় ঘাঘট নদীতে মাছ ধারার জালে একটি মর্টার সেল আটকে পড়ার পর র্যা ব তা উদ্ধার করেছে। ৮১ মিলিমিটার লম্বা মর্টার সেলটি সক্রিয় এবং তাজা রয়েছে বলে র্যা ব সূত্রে জানানো হয়েছে।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা- ওসি রবিউল ইসলাম জানান, দুপুর ১২টার দিকে ঘাঘট নদীতে জেলেরা মাছ ধরার সময় তাদের জালে একটি মর্টার সেল আটকা পড়ে। পরে এলাকাবাসী দেখে বোমা বলে নিশ্চিত হলে র্যা ব রংপুর ক্যাম্পে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ও র্যা বের একটি দল ঘটনাস্থলে গিয়ে মর্টার সেলটি উদ্ধার করেছে বলে জানান তিনি।
র্যা বের বোমা বিশেষজ্ঞরা জানান মর্টার সেলটি সম্ভবত স্বাধীনতা যুদ্ধ চলাকালে ব্যাবহার করা হয়েছিলো। মর্টার সেলটি এখনো সক্রিয় এবং তাজা রয়েছে। বোমাটি নিক্রিয় করার পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানানো হয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: