জেলার খবর

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৬, আহত ৮

টাঙ্গাইল
টাঙ্গাইল

টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কের ঘারিন্দা বাইপাসে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মহিলা ও শিশুসহ ৬ জন মারা গেছেন। আহত হয়েছেন ৮ জন। শুক্রবার সকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

টাঙ্গাইল হাইওয়ে পুলিশ কামরুজ্জামান রাজের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, কুড়িগ্রাম থেকে ভাই-বোন পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস ঢাকা যাচ্ছিল। বাসটি টাঙ্গাইল শহর ঘারিন্দা বাইপাস এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা উত্তরবঙ্গগামী একটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই মহিলা ও শিশু সহ ৪ জন নিহত হয়। এ ঘটনায় আহত হয় ১০ জন।

আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টায় একজন এবং সাড়ে ৯টায় গুরুত্বর অবস্থায় ঢাকা নেয়ার পথে অপর একজন মারা যান। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

তবে এদের সকলেরই বাড়ি কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারিতে বলে জানিয়েছেন পুলিশ।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ