জেলার খবর

সিলেটে বাস শ্রমিক-অটোরিক্সা চালকদের সংঘর্ষ

সব রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

সিলেট
সিলেট

সিলেটের কদমতলীতে শনিবার বাস শ্রমিক ও সিএনজি চালিত অটোরিক্সা চালকদের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় কমপক্ষে ২৫টি যানবাহন ভাংচুর করা হয়। এ ঘটনা পর বিকেল সাড়ে ৩টা থেকে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, শ্রমিক সমাবেশে যোগ দিতে আসা সিএনজি চালিত অটোরিক্সা চালকদের একটি মিছিল কদমতলী বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে সেখানে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি বাসে ভাংচুর চালায় তারা।

এর কিছুক্ষণ পর অটোরিক্সা চালকদের আরো একটি মিছিল গিয়ে একই স্থানে দাঁড়িয়ে থাকা বাসের ওপর হামলা চালালে বাস শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে ১০ জন আহত হন। এ সময় ২০ টি বাস ও ৫ টি অটোরিক্সা ভাংচুর করা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সিএনজি চালকদের হামলার প্রতিবাদে রোববার সকাল থেকে সিলেট বিভাগের সব রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট ডেকেছে জেলা পরিবহন বাস মালিক শ্রমিক সমিতি।

এদিকে, জেলা সড়ক পরিবহন বাস মালিক সমিতির কমিটি গঠন নিয়ে বিরোধের জের ধরে নেত্রকোণা থেকে বাস চলাচল বন্ধ রয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ