বেহাল সড়ক সংস্কারসহ পাঁচ দফা দাবিতে সিলেট বিভাগে ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। শনিবার সন্ধ্যায় সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ও পরিবহন মালিক-শ্রমিক সংগ্রাম কমিটি এ ধর্মঘটের ডাক দেয়।
পরিবহন মালিক-শ্রমিক সংগ্রাম কমিটির আহ্বায়ক মো. জমির আহমদ বলেন, ৭২ ঘণ্টার মধ্যে পাঁচ দফা দাবি বাস্তবায়নে গত ১৪ সেপ্টেম্বর প্রশাসনের কাছে স্বারকলিপি দেয়া হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে আর দাবি আদায় না হওয়া পর্যন্ত এ ধর্মঘট চলবে।
শনিবার প্রশাসন তা বাস্তবায়ন না করায় অনির্দিষ্টকালের এ পরিবহন ধর্মঘট ডাকা হয়।
পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে-সিলেট বিভাগের বেহাল সড়ক সংস্কার, সিএনজি চালিত অটোরিকশা, ইমা, লেগুনা ও হিউম্যান হলারের রেজিষ্ট্রেশন বন্ধ ও অটোরিকশায় নিরাপত্তা গ্রিল সংযোজন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: