চট্টগ্রামে আর্মি ওয়েলফোয়ার ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসের উদ্যোগে গ্লোবাল পজিসনিং সিস্টেম (জিপিএস) প্রযুক্তি সুবিধা সম্বলিত ট্যাক্সিক্যাব চালু হয়েছে।
রোববার চট্টগ্রাম সেনানিবাসের ইবিআর কনফারেন্স হলে নতুন ট্যাক্সিক্যাব চালু উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সড়ক-পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এবং সেনা প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া স্বাক্ষরিত প্রতীকী চাবি ৩ চালককে হস্তান্তর করে এ সার্ভিসের উদ্বোধন করেন।
ওবায়দুল কাদের বলেন, চট্টগ্রামের মীরসরাই থেকে কক্সবাজার পর্যন্ত একটি মেরিন ড্রাইভওয়ে করার পরিকল্পনা নিয়েছে সরকার। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ সংলগ্ন এলাকায় অবস্থিত ট্রাস্ট কার্যালয় থেকে এগুলো নিয়ন্ত্রণ করা হবে।
প্রথম দফায় চট্টগ্রামে ২৬টি শীতাতপ নিয়ন্ত্রিত নতুন ট্যাক্সিক্যাব চললেও পরবর্তীতে ধাপে ধাপে ঢাকা চট্টগ্রামে ৬০০ ট্যাক্সিক্যাব চলাচল করবে। চট্টগ্রামে নামানো ট্যাক্সিক্যাবগুলো থাকবে লালখান বাজার ও স্টেডিয়াম এলাকায়।