জেলার খবর

বাবা-মা খুনের পর পুলিশের গুলিতে অভিযুক্ত ছেলে নিহত

মানিকগঞ্জ
মানিকগঞ্জ

মানিকগঞ্জের সিংগাইরে বাবা-মাকে কুপিয়ে হত্যার পর পুলিশের গুলিতে নিহত হয়েছেন খুনি ছেলে সাইদুর রহমান (৩৫)। রোববার সকালে উপজেলার শায়েস্তা ইউনিয়নে নীলটেক গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন: বাবা মহিউদ্দিন পরমাণিক (৬০) ও মা সুফিয়া বেগম (৫০)।

স্থানীদের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সাইদুর রহমান মানসিক ভারসাম্যহীন ও মাদকাসক্ত ছিলো। কোনো কাজকর্ম না করায় বাবার সঙ্গে তার ঝগড়া হয়। আর সেই জের ধরে সাইদুর তার বাবা-মাকে কুপিয়ে হত্যা করে। বাবা-মাকে হত্যার পর সাইদুর ঘরেই অবস্থান করছিলো। তার হাতে খুন করা ধারালো অস্ত্র থাকায় কেউ তার কাছে যেতে পারছিলেন না।

খবর পেয়ে সিংগাইর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটকের চেষ্টা করে ব্যর্থ হয়। ঘরের ভিতর ৪/৫ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে। একপর্যায়ে সে দৌঁড়ে পালানোর চেষ্টা কালে পুলিশ তার মাথায় গুলি করে। ঘটনাস্থলেই সাইদুর মারা যান।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে দেশ টিভিকে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

এদিকে, ঘটনার পরপরই মানিকগঞ্জ পুলিশ সুপার বিধান ত্রিপুরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ