বোমা মেরে নারায়ণগঞ্জ আদালত ভবনে উড়িয়ে দেয়ার হুমকি খবরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ।
পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান বলেন, হুমকির বিষয়টি জানার পর আদালত চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
তিনি বলেন, বিষয়টিকে আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি, চেকপোস্ট বসিয়ে আদালতে আসা লোকজনকে তল্লাশি করে ভেতরে ঢুকতে দেয়া হচ্ছে।
অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা রোববার বেলা পৌনে ৩টার দিকে দুই আইনজীবীর মোবাইল ফোনে একই বার্তা (এসএমএস) পাঠিয়ে আদালত ভবন উড়িয়ে দেয়ার হুমকি দেয় বলে জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন জানান।
আওয়ামী লীগ সমর্থক আইনজীবী রেখা আক্তার এবং বিএনপি সমর্থক আইনজীবী সাইদুর রহমানের মোবাইল ফোনে হুমকি সম্বলিত এই এসএমএস আসে।
এর আগে মোবাইল ফোনে এসএমের মাধ্যমে চট্টগ্রামের আদালত ভবন উড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: