জেলার খবর

চট্টগ্রাম আদালতে বোমা হামলার হুমকিদাতাসহ ৩ জন আটক

চট্টগ্রাম আদালত
চট্টগ্রাম আদালত

জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ-জেএমবি পরিচয়ে বোমা মেরে চট্টগ্রাম আদালত ভবন উড়িয়ে দেয়ার হুমকিদাতাসহ ৩ জনকে রোববার রাতে আটক করেছে চট্টগ্রাম গোয়েন্দা পুলিশ।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, মহনগররীর বাদুরতলা থেকে তাদের রোববার রাতে আটক করা হয়। পরে, তাদেরকে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হুমকিদাতা নাসীর স্বীকার করেছেন আইনজীবীকে ফোন করে তিনিই বলেছিলেন বোমা মেরে আদালত ভবন উড়িয়ে দেবেন। শুধুমাত্র তার দায়ের করা জায়গা-জমি সংক্রান্ত একটি মামলার রায়ের তারিখ পেছানোর কারণে তিনি এই কাজ করেছেন। তবে জঙ্গি কার্যক্রমের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই বলে সে দাবি করেছে।

এর আগে, ১৪ অক্টোবর সকালে চট্টগ্রাম আদালতের আইনজীবী মানস দাসের মোবাইলে ফোন করে নিজেকে জেএমবি সদস্য পরিচয় দিয়ে বোমা মেরে আদালত ভবন উড়িয়ে দেয়া হবে বলে জানান তিনি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ