নেত্রকোণা জেলা সড়ক পরিবহণ বাস মালিক সমিতির কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে ৩য় দিনের মতো সোমবার জেলার বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
শনিবার সকাল থেকে শুরু হয় এ বাস ধর্মঘট। এতে, যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বাস ধর্মঘট প্রত্যাহারের জন্য জেলা প্রশাসন সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। মন্ত্রণালয় পর্যায়েও উদ্যোগ নেয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের পারণা বাসষ্ট্যান্ডে জেলা পরিবহন মালিক সমিতির কার্যালয়ে নতুন কমিটির পরিচিতি অনুষ্ঠান হয়। এরপর কমিটি গঠন নিয়ে মতবিরোধ দেখা দেয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: