শ্রমিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারসহ দুই দফা দাবিতে কিশোরগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা শ্রমিক ইউনিয়ন।
মঙ্গলবার সকাল থেকে কিশোরগঞ্জে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে সোমবার রাতে বর্তমান কমিটির এক সমর্থককে প্রতিপক্ষের লোকজন মারধর করে।
এর প্রতিবাদে জেলা পরিবহন সড়ক ইউনিয়ন সারাদেশের সঙ্গে বাস চলাচল বন্ধ করে দেয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: