জেলার খবর

সিলেটে শিক্ষার্থী- শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া

সিলেট
সিলেট

সিলেটে দুটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতিকে কেন্দ্র করে মাইক্রোবাস শ্রমিকদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ১৫০ রাউন্ড রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করেছে পুলিশ। এছাড়া কলেজ ও ঘটনাস্থল থেকে ১৫ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, সকাল সাড়ে ১১টার দিকে সিলেট সিটি কলেজের গেইটে শাহজালাল কলেজের কয়েকজন শিক্ষার্থীর প্রকাশ্যে ধূমপান করায় তাতে বাধা দেয় সিটি কলেজের শিক্ষার্থীরা। এ সময় তাদের মধ্যে এক দফা হাতাহাতি হয়। পরে শাহজালাল কলেজের শিক্ষার্থীরা দলবদ্ধ হয়ে সিটি কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দেয়।

আর সিটি কলেজের সামনের মাইক্রোবাস স্টেন্ডের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে চলে যায়।

উভয় কলেজের শিক্ষার্থীদের পোশাক একই হওয়ায় গাড়ি ভাঙচুরের প্রতিবাদে পরিবহন শ্রমিকরা সিটি কলেজের শিক্ষার্থীদের ধাওয়া করে। কলেজের ভিতরে ঢুকে হামলা চালায়।

পরে শ্রমিকরা রাস্তায় আগুন দিয়ে অবরোধ সৃষ্টি করে এবং এলোপাতাড়ি ভাঙচুর চালায়। এসময় সিটি কলেজের ৩ শিক্ষার্থী আহত হয়।

পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৫০ রাউন্ড রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়। ঘটনাস্থল থেকে ১০ জন শ্রমিক ও কলেজ থেকে ৫ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ