মেহেরপুরের ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়টি ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয়। ৬ বছর পর ২০০০ সালে বিদ্যালয়টি এমপিওভূক্ত করে সরকার। এলাকায় বিদ্যালয় হিসেবে এর বেশ সুনাম রয়েছে। খড়মপুর, কচুইখালি, দীঘলকান্দি, গুচ্ছগ্রাম, মহিষা খোলাসহ প্রায় ১০ থেকে ১২টি গ্রামের ছেলে-মেয়েরা এখানে পড়তে আসে।
বিদ্যালয় ভবন অসম্পূর্ণ থাকায় পর্যাপ্ত শ্রেণীকক্ষ নেই ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে। পাঠদান চলছে খোলা আকাশের নিচে। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে ক্লাস করতে হয় শিক্ষার্থীদের। শ্রেণীকক্ষ না থাকায় পাঠদান ব্যাহত হওয়ার পাশাপাশি পরীক্ষার প্রস্তুতি নিতেও সমস্যা হয় শিক্ষার্থীদের। শিক্ষকের সংখ্যাও রয়েছে কম।
এ অবস্থায় ৫১৩ জন শিক্ষার্থী নিয়ে বিপাকে পড়েছে স্কুল কর্তৃপক্ষ।
এসব সমস্যা সম্পর্কে কর্তৃপক্ষকে জানানো হয়েছে— এমন কথা জানিয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।
এসব সমস্যা দ্রুত সমাধানের দাবী শিক্ষার্থী-অভিভাবকদের।