মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা সেতু সংলগ্ন জামালদি বাসস্ট্যান্ড এলাকা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বুধবার ট্রাকের চাপায় সিএনজি চালিত অটোরিকশার ৪ জন মারা গেছেন।
ভবেরচর হাইওয়ে পুলিশের সার্জেন্ট সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, নিহতদের মধ্যে ২ জন শিশু ও ২ নারী বলে। তবে তাদের পরিচয় এখনো জানা যায়নি।
এ ঘটনায় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে এবং যানজটের সৃষ্টি হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: