কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের দাসেরহাট এলাকায় শনিবার ট্রাক চাপায় বাইসাইকেল আরোহী একাব্বর আলী (৫০) মারা গেছেন।
আমাদের সংবাদাতা জানিয়েছেন, সকাল ৯টার দিকে ঢাকাগামী একটি সবজি বোঝাই ট্রাক বিপরীত দিক থেকে আসা বাইসাইকেল আরোহী একাব্বরকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।
বিক্ষুব্ধ এলাকাবাসী কুড়িগ্রাম-রংপুর মহাসড়ক প্রায় ২ ঘণ্টা অবরোধ করে রাখে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: