রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) পাশের জঙ্গল থেকে শনিবার ভোরে ৫৭টি ককটেল ও ২ কেজি গান পাউডার পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার সকালে র্যা ব-৫ এর সিনিয়র এএসপি মির্জা গোলাম সারোয়ার সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যা বের একটি দল অভিযান চালিয়ে এ সব বিস্ফোরক উদ্ধার করে।
শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানান মির্জা গোলাম সারোয়ার।
ধারনা করা হচ্ছে, রোববারের হরতালে নাশকতার উদ্দেশ্যে সেগুলো মজুদ করা হয়েছিল।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: