মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস খাদে পড়ে ২ জন মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন।
পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, রাত সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস গজারিয়ার বাউসি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ২ জন মারা যান।
মৃতদেহগুলো গজারিয়া থানায় রাখা হয়েছে আর আহতদের গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: