জেলার খবর

পদ্মা সেতুর মাটি পরীক্ষার কাজ ৩০ অক্টোবর

পদ্মা সেতু
পদ্মা সেতু

আগামী ৩০ অক্টোবর বৃহস্পতিবার থেকে পদ্মা সেতুর মাটি পরীক্ষার কাজ শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার পদ্মা সেতুস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আগামী ১৫ নভেম্বরের মধ্যে নদী শাসনের চুক্তি সম্পন্ন হবে— উল্লেখ করে মন্ত্রী বলেন, শিগগিরই মূল সেতুর কাজ শুরু হবে।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনিটরিংয়ে শত ভাগ স্বচ্ছতার সঙ্গে পদ্মা সেতুর কাজ এগিয়ে চলেছে।

সাংবাদিকদের তিনি আরো বলেন, পদ্মা সেতুর অনেক মালামাল মাওয়ায় পৌঁছেছে। আরও মালামাল মাওয়ার পথে রয়েছে— এমন মন্তব্য করে তিনি বলেন, সংশ্লিষ্ট বিদেশি প্রকৌশলীরাও দেশে এসে পদ্মা সেতু নিমার্ণে তাদের কাজ কর্ম শুরু করেছেন।

এছাড়া, আগামী ১২ নভেম্বর থেকে মহাসড়ক ও সড়কগুলোতে ব্যাটারি চালিত অটোবাইক নসিমন, করিমন চলাচল নিষিদ্ধ করা হয়েছে এবং ওই সময়ের পর সড়কে ও মহাসড়কের এসব যানবাহনের ব্যাপারে এবং সড়ক ও মহাসড়কে পাশের অবৈধ দখল মুক্ত করার অভিযান আরও জোরদার করা হবে বলে জানান তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ