জেলার খবর

দাদার হাতে নাতনি ধর্ষিত, প্রতিকার কোথায়

ধর্ষণ
ধর্ষণ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ৬৫ বছর বয়সের এক ব্যক্তির বিরুদ্ধে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

শিশুটিকে মঙ্গলবার সকালে আশঙ্কাজনক অবস্থায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত ইউসুফ আলী (৬৫) শিশুটির দাদা মোতালেব আলীর আপন চাচাত ভাই।

পুলিশ জানিয়েছে, গত রোববার দুপুরে উপজেলার বড় কালীপুর গ্রামে নিজ বাড়ির কাছে খালে একটি নৌকার মধ্যে শিশুটিকে ধর্ষণ করা হয়।

শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে ইউসুফ আলীর লোকজন চিকিৎসা নিতে বাধা দেয় এবং মামলা হলে নির্যাতিতার পরিবারকে হত্যার হুমকি দেয়া হয় বলে আভিযোগ উঠেছে।

হাসপাতালের গাইনী বিভাগের চিকিৎসক ফৌজিয়া বেগম জানান, ধর্ষণের শিকার শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।

পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার বলেন, ধর্ষণের ঘটনায় অভিযুক্ত চাচাত দাদার বিরুদ্ধে গজারিয়া থানায় মামলা হয়েছে।

তিনি জানান, ইউসুফ আলীকে গ্রেপ্তারে তার বাড়িতে কয়েক দফা পুলিশ অভিযান চালিয়েছে। তবে পাওয়া যায়নি। তাকে গ্রেপ্তারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

এদিকে, মাগুরা সদর উপজেলার বাহারবাগ গ্রামে ৬ষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রী ধর্ষিত হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নির্যাতিতার মা অভিযোগ করেন, তার ১২বছর বয়সী নাবালিকা কন্যা বাহারবাগ গ্রামে মামা রেজাউল ইসলামের বাড়িতে থেকে স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীতে লেখাপড়া করে। বুধবার রাত ৯টার দিকে মামার বাড়ির পাশে মোক্তার হোসেনের ছেলে বিল্লালের বিয়ে উপলক্ষে বেড়াতে যায়। এ সময় মোক্তার হোসেনের আরেক ছেলে ইমরান তাকে বাড়ির পাশের খালের ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে রাত ১২টার দিকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করেছে ।

এছাড়াও ঢাকায় বেড়াতে নিয়ে এসে মুন্সিগঞ্জের শ্রীনগরের এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে রতন লাল ওরফে সুমনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে রাজধানীর রমনা পার্কসংলগ্ন স্টাফ কোয়ার্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর কিছুক্ষণ আগে রাজধানীর গ্রিন রোডের বাসা থেকে ধর্ষণের ঘটনায় সহযোগী হিসেবে নাজমা বেগম (৪০) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরেবাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিজি বিশ্বাস বলেন, ধর্ষণের ঘটনায় শেরেবাংলা থানায় একটি মামলা হয়েছে। ওই মামলায় সুমন ও নাজমাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। রতনের সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

ওসি জানান, গ্রেপ্তার হওয়া সুমন পররাষ্ট্র মন্ত্রণালয়ে মাস্টাররোলে ঝাড়ুদার হিসেবে কাজ করেন।

বেড়াতে এসে ধর্ষণের শিকার কলেজছাত্রী!

কলেজছাত্রীর মা-বাবার সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার সকাল ৯টার দিকে মুন্সিগঞ্জ থেকে ঢাকার গুলিস্তানে আসেন ওই কলেজছাত্রী। সেখান থেকে সুমন তাকে নিয়ে রিকশায় করে সংসদ ভবন এলাকায় যান। সেখানে ঘোরাফেরার পর দুপুরে এক বাসায় কলেজছাত্রীকে ধর্ষণ করেন।

ছাত্রীটি অসুস্থ হয়ে পড়লে তড়িঘড়ি করে সুমন একটি সিএনজিচালিত অটোরিকশায় করে তাকে গুলিস্তানে নামিয়ে দেন। কিন্তু বাসে কিছুদূর যাওয়ার পর আরও অসুস্থ বোধ করে কলেজছাত্রী। বাস থেকে বালাশুর এলাকায় নেমে মাকে ফোন করে বিস্তারিত বিষয় খুলে বলেন তিনি। মা সেখানে গিয়ে তাকে নিয়ে বাসায় ফেরেন।

কলেজছাত্রীর মা-বাবা সাংবাদিকদের জানান, প্রথমে তারা বাসায় একজন চিকিৎসক এনে মেয়েকে দেখান। ওই চিকিৎসকের পরামর্শে মুন্সিগঞ্জের একটি সরকারি হাসপাতালে মেয়েকে নেন তারা। সেখান থেকে তাকে ঢাকার মিটফোর্ড হাসপাতালে নেয়া হয়। শুক্রবার রাতেই মেয়েকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করেন তারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ