একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তি জামাতের আমির মতিউর রহমান নিজামীর রায়কে কেন্দ্র করে সারাদেশে ২৬২ জন জামাত-শিবিরের নেতাকর্মীকে আটক করা হয়েছে। এর মধ্যে পাবনা থেকেই শতাধিক জামাতের নেতাকর্মীতে আটক করা হয়েছে।
এছাড়াও ঢাকাসহ সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং সকল বিভাগীয় শহর ও গুরুত্বপূর্ণ জলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েনসহ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব) ও পুলিশের টহল জোড়দার করা হয়েছে।
এদিকে, নিজামীর রায়কে কেন্দ্র করে পাবনার সাঁথিয়া উপজেলাতেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়াও পাবনা শহরেও আইনশৃঙ্খলা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: