জেলার খবর

নারায়ণগঞ্জে ট্রাক চাপায় মা-মেয়ের মৃত্যু

নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়ার নবাব সলিমুল্লাহ সড়কের চাষাঢ়ায় খানপুরগামী ট্রাকের নিচে চাপায় মা ও মেয়ে মারা গেছেন। শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, শিরিন আক্তার তার মেয়েকে নিয়ে রিকশায় করে স্থানীয় খানপুর এলাকায় যাওয়ার পথে মিশনপাড়া এলাকায় গম বোঝাই একটি ট্রাক পেছন থেকে তাদের রিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই শিরিন ও জয়িতার মৃত্যু হয়।

এ ঘটনায় বিক্ষুদ্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে ঘটনার জন্য দায়ী ট্রাকে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে এলাকবাসীর সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

পরে পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দিলে বেলা পৌনে ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ