জেলার খবর

সারাদেশে হরতাল চিত্র: আটক ৯০

বিক্ষোভ মিছিল
বিক্ষোভ মিছিল

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে আলবদর বাহিনীর প্রধান জামাত নেতা মতিউর রহমান নিজামীকে ফাঁসির রায় দেয়ার প্রতিবাদে সারাদেশে রোববার জামাতের ২য় দফায় ৪৮ ঘণ্টার হরতাল চলছে। এদিকে, নাশকতার আশঙ্কায় রংপুর, নোয়াখালী, কুমিল্লা ও পঞ্চগড় থেকে জামাত-শিবিরকর্মীসহ ৯০ জন আটক করেছে পুলিশ।

বরিশাল:

ঢিলেঢালাভাবে হরতাল পালিত হচ্ছে বরিশাল। দূরপাল্লার কোনো বাস ছাড়েনি। সকালে হরতালের সমর্থনে কোনো পিকেটিং করতে দেখা যায়নি। হরতালে ব্যাংক, বীমা, দোকানপাট খোলা রয়েছে। নৌপথে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে, সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ড বাজার, নগপাড়া ও রওশন সড়ক এলাকায় হরতাল সমর্থনকারীরা মিছিল বের করে। এ সময় মিছিলকারীরা ১০/১২টি যানবাহনে ভাঙচুর করেছে। এতে চালকসহ কয়েকজন আহত হয়েছেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জয়দেবপুর:

এছাড়া, জয়বেপুর রেলস্টেশন সংলগ্ন এলাকায় একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় শিবিরকর্মীরা। হরতালে সকাল থেকেই ঢাকা ময়মনসিংহ, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দূরপাল্লার বাস, মিনিবাস, রিকশা, অটোরিকশাসহ অন্যান্য হালকা যানবাহন চলাচল করতে দেখা গেছে।

মহাসড়কে পুলিশ- র্যা বের টহলের পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে। জয়দেবপুর রেলওয়ে জংশন দিয়ে স্বাভাবিকভাবে ট্রেন চলাচল করছে। দোকান পাট, বিপনী বিতান ও পোশাক কারখানা খোলা রয়েছে।

নোয়াখালী

নোয়াখালী জেলার বিভিন্ন উপজেলায় পুলিশের বিশেষ অভিযান চালিয়ে ২৭ জনকে গ্রেপ্তার করেছে। শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত অভিযানটি চলে। নাশকতা এড়াতে জেলা গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের পাশাপাশি বিজিব মোতায়েন রয়েছে।

দিনাজপুর: রেল বাজার এলাকায় ঝটিকা মিছিল বের করে জামা- শিবির কর্মীরা।

এছাড়া, দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করেছে জামা-শিবিরকর্মীরা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ