জেলার খবর

আর্থিক সঙ্কটের মুখে বিশ্বের একমাত্র ফাইলেরিয়া হাসপাতাল

ফাইলেরিয়া হাসপাতাল
ফাইলেরিয়া হাসপাতাল

জনবল আর আর্থিক সঙ্কটের কারণে বন্ধ হতে বসেছে নীলফামারীর সৈয়দপুরে অবস্থিত বিশ্বের একমাত্র ফাইলেরিয়া হাসপাতাল। অনিয়মের অভিযোগে ২০১১ সালে বিদেশি সাহায্য বন্ধ হলে রোগীদের কাছ থেকে চিকিৎসা খরচ নিয়ে কোনো রকমে চলছে হাসপাতালটি।

১৯৯৫ সালে জাপান সরকারের সহযোগিতায় ধলাগাছ এলাকায় নির্মিত হয় বিশ্বের একমাত্র ফাইলেরিয়া হাসপাতাল। নানা অনিয়মের অভিযোগে ২০১১ সালে বিদেশি সাহায্য বন্ধ হয়ে যাওয়ায় হাসপাতালের কার্যক্রম বন্ধ হওয়ার উপক্রম হলে স্থানীয় উদ্যোগে হাসপাতালটির কার্যক্রম চালু রাখা হয়।

এ হাসপাতালে ফাইলেরিয়া প্রবণ উত্তরাঞ্চলের কমপক্ষে ৩৪ জেলার রোগীরা সেবা নেন। আধুনিক যন্ত্রপাতি থাকা সত্ত্বেও অর্থ আর লোকবলের অভাবে রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

তবে, হাসপাতালটি টিকিয়ে রাখতে জাপান সরকারের আগ্রহ থাকায় এর কার্যক্রম নতুন উদ্যোমে শুরু করার আশ্বাস দিলেন সিভিল সার্জন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ