জেলার খবর

বাস-লরির সংঘর্ষে ঢাকা-আরিচা মহাসড়কে যানজট

যানজট
যানজট

ঢাকা-আরিচা মহাসড়কে বাথুলিতে বাস-লরির সংঘর্ষে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এ দুর্ঘটনায় ১২ জন আহত হয়েছেন। মঙ্গলবার ধামরাইয়ের এ যানজট শুরু হয়।

পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকাল ছয়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি বাসস্ট্যান্ড এলাকায় বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ১২ যাত্রী গুরুতর আহত হন।

এদিকে, দুর্ঘটনার কারণে সড়কের দুই দিকে শত শত যানবাহন আটকা পড়ে প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

পরে, সাড়ে দশটার দিকে পুলিশ দুর্ঘটনা কবলিত যান দুটি সরিয়ে নিলে থেমে থেমে শুরু হয় যান চলাচল।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ