গত শনিবার দেশব্যাপী ঘটে যাওয়া বিদ্যুৎ বিপর্যয়ের কারণ অনুসন্ধানে গঠিত ৭ সদস্যের তদন্ত কমিটি মঙ্গলবার কুষ্টিয়ার ভেড়ামারা সাব-স্টেশন পরিদর্শন করেছেন।
সকালে ভারত থেকে বিদ্যুৎ আমদানির ৫০০ মেগাওয়াট হাই ভোল্টেজ ব্যাক টু ব্যাক ভেড়ামারা সাব-স্টেশন পরিদর্শনে যান তদন্ত কমিটির সদস্যরা। তারা কারণ অনুসন্ধানে বিভিন্ন তথ্য-উপাত্ত মিলিয়ে দেখার পাশাপাশি উপকেন্দ্রটি ঘুরে দেখেন। বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব ড. আহমেদ কায়কাউস নেতৃত্ব দেন।
এর আগে গত শনিবার সকাল সাড়ে ১১টার দিকে হঠাৎ করেই ভেড়ামারা সাব-স্টেশনে কারিগরি ত্রুটি দেখা দেয়। এতে ভারত থেকে বিদ্যুৎ আমদানি বন্ধ হয়ে যায়। একই সময় সারাদেশে উৎপাদনে থাকা বিদ্যুৎ কেন্দ্রগুলোও একযোগে বন্ধ হয়ে যাওয়ায় সারাদেশে বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: