ভোলার চরফ্যাশনে প্রত্যন্ত অঞ্চলের মানুষদের উপজেলা গণস্বাস্থ্য কেন্দ্র চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। উপজেলার দক্ষিণ আইচা এলাকায় অবস্থিত গণস্বাস্থ্য কেন্দ্রে ত্রিশ শয্যার এ হাসপাতালে ১৯ বছর ধরে চলছে চিকিৎসা কার্যক্রম।
প্রসূতি নারীর চিকিৎসা, সার্জারি, নিউমোনিয়া, পেটের পীড়া, স্বর্দি-কাশি, গলগণ্ড, চোখ, নাক-কান-গলা, ডায়রিয়া, আমাশয়সহ বিভিন্ন রোগের চিকিৎসা ও প্যাথলজি সেবা অল্প খরচে পাওয়ায় রোগীরা ধীরে ধীরে হাসপাতালটি উপজেলার দরিদ্র রোগীদের একমাত্র ভরসাস্থল হয়ে উঠেছে।
কোনো ভোগান্তি ছাড়াই ভাল চিকিৎসা সেবা পাওয়ায় খুশি প্রত্যন্ত অঞ্চলের মানুষ। দূর দূরান্ত থেকেও হাসপাতালটিতে সেবা নিতে আসছেন রোগীরা।
এছাড়াও বছরে ৬ বার ঢাকা থেকে আসা চিকিৎসকদের সমন্বয়ে হাসপাতালে বসানো হয় চিকিৎসা সেবা ও অপারেশন ক্যাম্প। স্থানীয় রসূলপুর ও মানিকা ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে রোগীরা চিকিৎসা নিতে আসেন এখানে।
তুলনামূলক কম খরচে উন্নত চিকিৎসা সেবা পেয়ে খুশি ভোলার চরফ্যাশনে প্রত্যন্ত অঞ্চলের মানুষ।
ভোলা উপজেলা গণস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডা. নিশো বলেন, চিকিৎসকরাও হাসপাতালে আন্তরিকভাবে কাজ করেন এবং রোগীরাও চিকিৎসা সেবা নিয়ে সন্তুষ্ট।