জেলার খবর

চট্টগ্রাম চিড়িয়াখানায় নেই কোনো বাঘ-অনেক পশু

চট্টগ্রাম চিড়িয়াখানা
চট্টগ্রাম চিড়িয়াখানা

চট্টগ্রাম চিড়িয়াখানায় অনেক দিন থেকেই কোনো বাঘ নেই এবং নেই আরো অনেক পশু। ফলে চিড়িয়াখানায় প্রাণী দেখতে গিয়ে হতাশ হয় শিশু ও সাধারণ দর্শণার্থীরা। এতে দিন দিনই আকর্ষণ হারাচ্ছে বন্দর নগরীর এই চিড়িয়াখানা। বাঘের জন্য একাধিকবার ধর্ণা দিয়েও কোনো কাজ হয়নি বলে জানায় কর্তৃপক্ষ।

বেশ বড় ও সুন্দর বাঘের একটি খাঁচা। দর্শনার্থীরা আগ্রহ নিয়ে বাঘ দেখতে খাঁচায় চোখ রাখলে দেখা যায় বাঘ নয়, দুইটি বড় পাখি হাটাহাটি করছে। এমনই হাল চট্টগ্রাম চিড়িয়াখানার। ২০১২ সালের অক্টোবরে পূর্ণিমা নামের একমাত্র বাঘিনীর মৃত্যুর পর বাঘহীন হয়ে পড়ে এ চিড়িয়াখানা।

গত দুই বছরে একটি বাঘ চেয়ে কর্তৃপক্ষ একাধিকবার বন ও পরিবেশ মন্ত্রণালয়ে চিঠি দিলেও কোনো সাড়া মিলেনি।

এছাড়া, চট্টগ্রামের চিড়িয়াখানায় কয়েক প্রজাতির হরিণ, নানা জাতের পাখিসহ ৬৭ প্রজাতির ৩৭০টি পশু ও পাখি রয়েছে। প্রতিদিন এই চিড়িয়াখানায় শিশু ও সাধারণ দর্শনার্থীরা প্রাণী দেখতে আসলেও বাঘ ও অন্যান্য আকর্ষণীয় প্রাণী না থাকায় হতাশ।

চিড়িয়াখানাটিতে দ্রুত আগের পরিবেশ ফিরিয়ে আনার দাবি দর্শনার্থীদের।

চট্টগ্রাম চিড়িয়াখানা ভেটেনারি সার্জন ডা. শাহাদাৎ হোসেন শুভ বলেন, চিড়িয়াখানায় সিংহ ও ভাল্লুকসহ বেশ কয়েকটি সঙ্গিহীন প্রাণী আছে। যদি তাদের সঙ্গির ব্যবস্থা হয় তাহলে প্রজনন বাড়বে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ