স্বৈরাচারিতা ও সামরিক শাসনের মধ্য দিয়ে যে দল জন্মায় তাদের কাছে গণতন্ত্রের ব্যাখ্যা দেয়ার কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
শনিবার কুষ্টিয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
হানিফ বলেন, দেশে গণতন্ত্র না থাকলে বিএনপি লাগামহীনভাবে সরকারের সমালোচনা করার সুযোগ পেতো না।
যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের ১৬ কোটি মানুষের দাবির প্রেক্ষিতে এ বিচার শুরু হয়েছে, দেশের প্রচলিত আইন অনুযায়ী এ অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: