জেলার খবর

সাত খুন: রানার জামিন নামঞ্জুর

সাত খুন
সাত খুন

সাত খুনের মামলার আসামি র্যা বের সাবেক কর্মকর্তা রানার জামিন আবেদন নামঞ্জুর করেছে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দিন।

আদালত সূত্রে জানা গেছে, সকাল ১১টায় র্যা বের সাবেক কর্মকর্তা এম এম রানার পক্ষে খুলনা জজ কোর্টের আইনজীবী ফরহাদ আব্বাস জামিন আবেদন করেন। রোববার এ মামলার নির্ধারিত কোনো তারিখ ছিল না।

আদালতে মামলার বাদি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাখাওয়াৎ হোসেন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস জুয়েলসহ অর্ধশতাধিক আইনজীবী এ জামিন আবেদনের বিরোধিতা করে বক্তব্য রাখেন। দুপক্ষের শুনানির পরে আদালত এম এম রানার জামিনের আবেদন নামঞ্জুর করেন।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল বলেন, ঘটনার পরপর নারায়ণগঞ্জের আইনজীবীরা সিদ্ধান্ত নেন যে এ ঘটনায় তারা কেউ আসামিপক্ষে মামলা পরিচালনা করবেন না। সে সিদ্ধান্ত অনুযায়ী এ পর্যন্ত নারায়ণগঞ্জের কোনো আইনজীবী আদালতে আসামিপক্ষে অবস্থান নেননি।

গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র নজরুল ইসলাম, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট চন্দন সরকারসহ সাত জনকে অপহরণের পর হত্যা করা হয়। পরে ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এ ব্যাপারে দুটি মামলা দায়ের করা হয়। এ মামলায় এম এম রানাসহ ২৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে রানা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ