কুমিল্লার আলেখারচর বিশ্বরোড এলাকায় রোববার সকাল ১০টায় পুলিশের অস্ত্র ছিনিয়ে নেয়া সন্ত্রাসী জিরা সুমন বাহিনীর সঙ্গে পুলিশের বন্দুক যুদ্ধে মারা গেছে এক সন্ত্রাসী।
পুলিশ জানা গেছে, গত ৬ নভেম্বর কুমিল্লা নগরীর ঝাউতলায় গোয়েন্দা পুলিশের উপরিদর্শক-এসআই ফিরোজ হোসেনকে গুলি করে তার পিস্তল ছিনিয়ে নিয়ে যায় জিরা সুমনের লোকজন।
এ ঘটনায় অপরাধীদের গ্রেপ্তারে চিরুণী অভিযানের অংশ হিসেবে জিরা সুমন বাহিনীকে ধরতে সকালে আলেখার চরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ।
এ সময় জিরা সুমন বাহিনীর সদস্যদেরকে ধাওয়া করলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশ পাল্টা গুলি চালালে জিরা বাহিনীর ৩ সন্ত্রাসী আহত হয়।
আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডা. রাফি ১ জনকে ঘোষণা করেন।
অভিযানে পুলিশের ২ এসআই আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ সময় ছিনতাইকৃত পিস্তলসহ ৩টি পিস্তল উদ্ধার করেছে।