অবৈধভাবে ভারত যাবার সময় সাতক্ষীরার বৈকারী ছয়ঘরিয়া সীমান্ত থেকে এক শিশুসহ ১০ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
বিজিবি কর্তৃপক্ষ আমাদের সংবাদদাতাকে জানিয়েছেন, ভালো কাজের প্রলোভন দেখিয়ে পাচারকারীরা এক শিশুসহ ১০ জনকে ভারতে পাঠানোর উদ্দেশ্যে বৈকারী ছয়ঘরিয়া সীমান্তের বেরীবাঁধ এলাকায় জড়ো করে। খবর পেয়ে বিজিবি টহল দলের সদস্যরা দুপুরে সেখানে অভিযান চালায়।
পরে তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা করে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করে বলেও জানান তিনি।
আটকদের প্রত্যেকের বাড়ি কক্সবাজারের টেকনাফে। তবে পাচারকারীদের কাউকে আটক করতে পারেনি বিজিবি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: