নৌ রুটে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে চট্টগ্রাম বন্দরের লাইটারেজ জাহাজ শ্রমিকদের রোববার দ্বিতীয় দিনের মতো ধর্মঘট চলছে। শনিবার থেকে এ ধর্মঘট পালন করছেন নৌ শ্রমিকরা।
ধর্মঘটের ফলে চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙরে পণ্য খালাস বন্ধ রয়েছে।
এদিকে, রোববার সকালে চট্টগ্রাম বন্দর এলাকায় এক অনুষ্ঠানে নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান আসেন। তিনি এসময় বন্দরে নৌ পথে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানান। বিকেলে প্রশাসনের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তারা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: