ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ী সীমান্ত থেকে মুক্তারুল ইসলাম (২০) নামে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।
বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, রোববার রাত ৮ টায় ওই উপজেলার বড় চড়ইগতি গ্রামের লফিজ উদ্দিনের ছেলে মুক্তারুল বেউরঝাড়ী সীমান্তের ৩৮০ নং পিলার সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এসময় ভারতের বড়বিল্লাহ ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করে।
এ বিষয়ে ঠাকুরগাঁও সেক্টরের অপারেশন অফিসার মেজর এটিএম নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক মুক্তারুলকে ফেরত চেয়ে বিএসএফের কাছে চিঠি দেয়া হয়েছে। সোমবার সকাল ১১টায় বিজিবি-বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক হবে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: