জেলার খবর

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ ৬ জনের মৃত্যু

সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

হবিগঞ্জের বাহুবল ও আজমিরিগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক জেএসসি পরীক্ষার্থীসহ ৬ জন মারা গেছে। সোমবার সকালে পৃথক এই ঘটনা ঘটে। এর মধ্যে বাহুবল উপজেলার কামাইছড়ায় ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে পাঁচজন এবং আজমিরিগঞ্জে ব্যাটারিচালিত টমটম উল্টে একজন মারা যায়।

কামাইছড়ায় দুর্ঘটনায় নিহতরা হলেন: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার মনকোটা গ্রামের আবু জাহির (৬৫), বেনু মিয়া (৩৫), নাহিদুল ইসলাম (১৮), ফারুক মিয়া (২২) ও তার বাবা আরব আলী (৬০)।আজমিরিগঞ্জে দুর্ঘটনায় নিহত স্কুলছাত্র রাজু চন্দ্র গোপ ঘোষ উপজেলার নোয়াগড় গ্রামের নিপেন্দ্র গোপের ছেলে।

সাতগাঁও পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নানু মিয়া জানান, সকালে কামাইছড়া এলাকায় ঢাকা-সিলেট পুরনো মহাসড়কে একটি ট্রাকের সঙ্গে একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা ৫ যাত্রী মারা যায় এবং অপর ৭ জন আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

আজমিরিগঞ্জ থানার ওসি তৈমুর বক্ত চৌধুরী জানান, উপজেলা সদরের মিয়াধন মিয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে যাওয়ার পথে ব্যাটারি চালিত টমটম উল্টে গেলে জলসুখা কেজিপি উচ্চ বিদ্যালয়ের ছাত্র জেএসসি পরীক্ষার্থী রাজু আহত হয়। হবিগঞ্জ হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ