পঞ্চগড়ের বোদা উপজেলার সাতখামার স্থানে মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় সামসুদ্দিন নামের একজন মারা গেছেন। আহত হয়েছেন ৩ জন।
এলাকাবাসী ও পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ঢাকা থেকে ছেড়ে আসা খালেক এন্টার প্রাইজ নামের একটি নাইট কোচ বোদা উপজেলার সাতখামার স্থানে পৌঁছালে বাস চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
এ সময় বাসের চাপায় পথচারী সামসুদ্দিন ঘটনাস্থলে মারা যান। বাসের ভিতরে থাকা কুলজান, আইনুল ও গাড়ির হেলপার সুলতান আহত হন।
জানা গেছে, আহতদের মধ্যে কুলজানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জরুরি ভিত্তিক রংপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: