জেলার খবর

রংপুরে পরিবহন ধর্মঘট স্থগিত

রংপুরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

রংপুর
রংপুর

রংপুর সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ইমরান মিয়াকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার এ মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার সমর্থকরা শহরের সাতমাথা মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ ও ভাঙচুর চালায়।

এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রংপুর জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল মজিদের বাড়িতে হামলা ও তার ব্যবসা প্রতিষ্ঠানেও আগুন দেয় বিক্ষোভকারীরা।

পরে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার সকালে রংপুর বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয় জেলা মোটরশ্রমিক ইউনিয়ন।

সন্ধ্যায় জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এমএ মজিদ সংবাদ সম্মেলনে ৭২ ঘণ্টা ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন।

সোমবার রাতে রংপুর সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ইমরান মিয়াকে কুপিয়ে নগরীর সাতমাথা মোড়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে ভোর ৪টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

পরে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার সকালে রংপুর বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয় জেলা মোটরশ্রমিক ইউনিয়ন।

এরপর বিকেলে প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে হামলাকারীদের গ্রেপ্তারেরর আশ্বাসে ধর্মঘট ৭২ ঘণ্টার জন্য স্থগিতের ঘোষণা করেন মোটরশ্রমিক ইউনিয়ন নেতারা।

জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল মজিদ বলেন, 'এ সময়ের মধ্যে যদি বাস ও পিকআপ এবং আমার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা না হয়; তাহলে আবারও অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট দেয়া হবে রংপুর বিভাগে।'

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী জানান, রাতে ইমরানকে কুপিয়ে নগরীর সাতমাথা মোড়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে ভোর ৪টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মেডিকেল মর্গে রাখা আছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ