ভারতীয় সীমান্তে নিরস্ত্র বাংলাদেশিদের আটক, অপহরণ, গুলি করে হত্যা, পাচার, সীমানা পিলার রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন বিষয় নিয়ে বিজিবি-বিএসএফের মধ্যে খুলনায় চার দিনের সীমান্ত সম্মেলন শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে এ সম্মেলন শুরু হয়।
বিজিবির অতিরিক্ত মহাপরিচালক মো. লতিফুর হায়দারের নেতৃত্বে ১৯ সদস্যের বাংলাদেশের একটি প্রতিনিধি দল এ সম্মেলনে যোগ দিয়েছেন। অন্যদিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের ১৮ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নিয়েছে এ সম্মেলনে।
সম্মেলনে দু'দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: