এখন থেকে পূর্ব ঘোষণা ছাড়াই দেশের যে কোনো জায়গায় যে কোনো সময় ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান চলবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় সড়ক পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযানে সাময়িক দুর্ভোগ হলেও দেশের সড়ক নিরাপত্তার জন্য জনগণকে এ দুর্ভোগ মেনে নিতে হবে।
তিনি আরো বলেন, প্রথম দিনের অভিযানে ২ হাজার ২৬৫ টি মামলা, ২১ জনের কারাদণ্ড, প্রায় ১৭ লাখ টাকা জরিমানা ও ৬৫ টি গাড়ি ডাম্পিং করা হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: