জেলার খবর

চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল শুরু

ট্রেন চলাচল শুরু
ট্রেন চলাচল শুরু

চট্টগ্রামের ফৌজদারহাট এলাকায় একটি ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত হয়ে সাড়ে ৫ ঘণ্টা চট্টগ্রামরে সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ থাকার পর আবার ট্রেন চলাচল শুরু হয়েছে। বুধবার দুপুরে উদ্ধারকারী ট্রেন লাইনচ্যুত বগি ৩টি সরিয়ে দিলে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ শুরু হয়।

এর আগে সকাল ১০টার দিকে ফৌজদারহাট রেল স্টেশন থেকে ৫০০ গজ দূরে কনটেইনারবাহী একটি ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত হলে এ যোগাযোগ বন্ধ হয়।

ফৌজদারহাট রেল স্টেশনের মাস্টার শাহ আলম চৌধুরী বলেন, দুর্ঘটনার কারণে সীতাকুণ্ডের কুমিরায় আটকা পড়া মেঘনা এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রামে পৌছেছে আর পাহাড়তলীতে আটকা পড়া কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে গেছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ