জেলার খবর

১০ঘণ্টা পর আশুগঞ্জে তাপ বিদ্যুৎ কেন্দ্রের ২টি ইউনিটের উৎপাদন শুরু

আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্র
আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্র

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের একটি সাব স্টেশনের ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ১০ ঘণ্টা বন্ধের পর ১২০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিটে আবারো উৎপাদন শুরু করেছে।

মঙ্গলবার রাত ৩টার দিকে সারাদেশে বিদ্যুৎ বিপর্যয়ের ১২ দিনের মাথায় আশুগঞ্জে এ অগ্নিকাণ্ড ঘটনা ঘটে।

বিদ্যুৎ কেন্দ্রের পরিচালক (কারিগরি) প্রকৌশলী সাজ্জাদুর রহমান জানান, ১২৮ কেভি সাব স্টেশনের সুইচ ইয়ার্ডের সেন্ট্রাল ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের একটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের ফলে বিদ্যুৎ কেন্দ্রের ৬৪ মেগাওয়াট ক্ষমতার ২ নম্বর ইউনিট, ৫৬ মেগাওয়াট ক্ষমতার জিটি-২ ইউনিট, ১৫০ মেগাওয়াট ক্ষমতার ৩ নম্বর ইউনিট ও ৫০ মেগাওয়াট ক্ষমতার গ্যাস ইঞ্জিন ইউনিটের উৎপাদন তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে যায়।

এরমধ্যে ৩ নম্বর ও গ্যাস ইঞ্জিন ইউনিটে বুধবার সকাল ৭টার দিকে আবার উৎপাদন শুরু হলেও ১২০ মেগাওয়াট ক্ষমতার বাকি দুটি ইউনিট চালু হতে বেলা দেড়টা বেজে যায় বলে জানান তিনি।

প্রকৌশলী সাজ্জাদুর রহমান বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের কোনো কারণ জানাতে পারেননি।

আশুগঞ্জ ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, সুইচ বোর্ডে ইয়ার্ডের সেন্ট্রাল ট্রান্সফরমার বিস্ফোরিত হওয়ায় তেল নিঃসৃত হলে আগুনের মাত্রা বেড়ে যায়।

গত ১ নভেম্বর জাতীয় গ্রিডে বিপর্যয় ঘটলে সারাদেশ আট ঘণ্টা বিদ্যুৎবিচ্ছিন্ন থাকে। জাতীয় গ্রিডে সরবরাহ না থাকায় ওইদিন আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের নয়টি ইউনিটেই উৎপাদন বন্ধ হয়ে যায়।

ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটি জানিয়েছে, জাতীয় গ্রিডের কোনো অংশের ত্রুটির কারণে সেদিন বিপর্যয় ঘটে। তবে সমস্যা ঠিক কোথায় তা এখনও জানা যায়নি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ