জেলার খবর

অপহৃত ইফাজকে না’গঞ্জের রূপগঞ্জ থেকে উদ্ধার

নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ

রাজধানীর মালিবাগ থেকে অপহৃত শিশু তানজীন নূরে ইলাহী ইফাজকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় পাঁচ অপহরণকারীকে আটক করা হয়।

পুলিশের ভাষ্য মতে, মঙ্গলবার রাত দেড়টার দিকে রূপগঞ্জ থানা পুলিশ এশিয়ান হাইওয়ে সড়কে টহল দিচ্ছিল। এ সময় ৩ যুবককে ঘোরাফেরা করতে দেখে তাদের সন্দেহ হয়। পুলিশ তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে শিশু অপহরণের কথা স্বিকার করে তারা। তাদের স্বীকারোক্তি অনুযায়ী স্থানীয় শামীমের বাড়িতে তল্লাশী চালিয়ে অপহরণ হওয়া ২ বছরের শিশু তানজীনকে উদ্ধার করে। আটক করে আরো দুই জনকে।

উদ্ধার হওয়া শিশুটির মা চামেলী বেগম বলেন, দুপুরে রাজধানীর মালিবাগ তার বুটিক হাউসে কাজ করার সময় কর্মচারী শামীম তানজীনকে অপহরণ করে। পরে ৫ লাখ টাকা মুক্তিপণ চায়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ