জেলার খবর

মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় আইসিডিডিআরবির কর্মকর্তা নিহত

টাঙ্গাইল
টাঙ্গাইল

টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় আন্তর্জাতিক উদারাময় গবেষণা কেন্দ্রের (আইসিডিডিআরবি) মাঠ সহকারী মার্টিন রোজারিও (৪২) মারা গেছেন।

এ ঘটনায় মোটারসাইকেল চালক সঞ্জিত সাহা (৩০) গুরুতর আহত হয়েছেন। আহতকে মির্জাপুর কুমদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মার্টিন রোজারিও মির্জাপুর কুমুদিনী হাসপাতালে আইসিডিডিআরবি মাঠ সহকারী হিসেবে কর্মরত ছিলেন। শনিবার সকাল ১০টার দিকে বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পোস্টকামুরী চড়পাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যাক্ষদর্শীরা জানান, শনিবার সকাল ৮টার দিকে মার্টিন রোজারিও উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা এলাকায় কাজ শেষে ভাড়া মোটরসাইকেলযোগে মির্জাপুরে ফিরছিলেন। পথিমধ্যে মহাসড়কের পোস্টকামুরী চড়পাড়া নামক স্থানে পৌঁছালে টাঙ্গাইলগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মার্টিন রোজারিও মারা যান এবং মোটরসাইকেল চালক সঞ্জিত গুরুতর আহত হন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনার পর ঘাতক বাসের চালক মহাসড়কের কুর্ণী এলাকায় ট্রাকটি রেখে পালিয়ে যায়।

এ ব্যাপারে গোড়াই হাইওয়ে থানার উপ-পরির্দশক (এসআই) মো. মোজাম্মেল হোসেন বলেন, চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ