জেলার খবর

সিরাজগঞ্জ-৩ আসনের উপ-নির্বাচনে আ’লীগের মনোনয়ন বিক্রি চলছে

আওয়ামী লীগ
আওয়ামী লীগ

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি শনিবার শুরু হয়েছে চলবে সোমবার পর্যন্ত।

আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহ করা যাবে। আগামী ২৩ ডিসেম্বর এই আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

আগ্রহী প্রার্থীরা উপরোক্ত দিন ও সময়ে নির্ধারিত ফি বাবদ নগদ ২৫ হাজার টাকা মাত্র জমা দিয়ে মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদান করতে পারবেন।

গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগ সংসদীয় বোর্ডের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। আওয়ামী লীগ সংসদীয় বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।

আওয়ামী লীগ সংসদীয় বোর্ডের সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, তোফায়েল আহমেদ, সৈয়দ আশরাফুল ইসলাম, সুরঞ্জিত সেনগুপ্ত ও ড. আলাউদ্দিন আহমেদ অন্যান্যের মধ্যে বৈঠকে উপস্থিত ছিলেন।

আগামী ১৭ নভেম্বর সোমবার সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের এক সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় মনোনয়নপত্র সংগ্রহকারী প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

গত ৬ অক্টোবর ঈদের দিন সিরাজগঞ্জের রায়গঞ্জের বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বগুড়া নেয়ার পথে মারা যান সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ইসহাক হোসেন তালুকদার। সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ইসহাক ১৯৮৬, ২০০৭ ও ২০১০ সালে তিন দফা রায়গঞ্জ-তাড়াশ আসন থেকে সাংসদ নির্বাচিত হন।

ইসহাক হোসেন তালুকদারের মৃত্যুতে শূন্য হওয়া সিরাজগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচন হবে ২৩ ডিসেম্বর। নির্বাচন কমিশন মঙ্গলবার এই উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে। রাজশাহীতে ইসির আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেয়া হয়েছে।

নির্বাচনে অংশ নিতে আগ্রহীরা ২০ নভেম্বর পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন দাখিল করতে পারবেন। ২২ নভেম্বর যাচাই-বাছাইয়ের পর ৩০ নভেম্বর পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ